ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বাগেরহাটে ভৈরব নদী দূষন রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাটে ভৈরব নদীর দূষণ রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে বাগেরহাট শহর রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

অ্যাক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে তরুণরা এতে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবাইর, ইয়ুথ ফেলো রবিউল ইসলামসহ প্রায় ৫০ জন যুব সদস্য। মানববন্ধনে বক্তারা ভৈরব নদীর ক্রমবর্ধমান দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া যুব সদস্য তামন্না খাতুন বলেন, “ভৈরব নদী আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বিভিন্নভাবে বর্জ্য ফেলা ও দখলের কারণে নদী আজ মারাত্মক হুমকির মুখে। আমরা চাই প্রশাসন ও সাধারণ মানুষ একসঙ্গে এগিয়ে এসে নদীটিকে রক্ষা করুক।”

ইয়ুথ ফেলো রবিউল ইসলাম বলেন, “নদী দূষণ রোধে সচেতনতা তৈরির বিকল্প নেই। আমরা তরুণরা যদি এখনই উদ্যোগ না নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি মৃত নদী পাবে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা নদীতে বর্জ্য না ফেলা, অবৈধ দখল বন্ধ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানান। পাশাপাশি তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে ভৈরব নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বাগেরহাটে ভৈরব নদী দূষন রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট : ০২:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬