ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাকেরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লা বাড়ির সামনের মাঠে যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত এই খেলাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

উক্ত ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা কামাল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মন্নুজান বেগম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত খেলা পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন এবং উপস্থাপনা করেন মোঃ শাহিন হাওলাদার (শাহিন মাস্টার) খেলায় অংশগ্রহণ করে দুটি দল—বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ। জমজমাট এই ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সমগ্র আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বাকেরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট : ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬