এই আমাদের ঈদ
রোকেয়া ইসলাম
রক্তাক্ত পৃথিবীর প্রান্তরে
ঈদের চাঁদ উঠেছে
আকাশ জুড়ে বারুদের ওড়ে
মাটিতে আগুন জ্বলে
মিনারের ধ্বনি ভেসে যায়
ধোঁয়ার স্তূপ পেরিয়ে।
মানুষ পরে নতুন রক্তের জামা
সেমাইয়ের মিষ্টি ঘ্রাণে
শিশুর কান্না
মিশে থাকে উদ্বাস্তু মায়ের দীর্ঘশ্বাস।
রাস্তায় কোলাকুলি
কত হাত শূন্য রয়ে যায়!
কত ঘর আজও অন্ধকার
কত নাম শুধু স্মৃতিফলকে।
এই ঈদে এ কেমন উৎসব?
নাকি বিবেকের সামনে এক প্রশ্নচিহ্ন
যখন পাশের দেশ জ্বলছে
যখন পাশের ঘর পুড়ছে?
সিজদায় মাথা রাখি
আর শুনি পৃথিবী ভাঙার শব্দ
বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন…

নিউজ ডেস্কঃ 



















