ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

মুন্সিগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহিউদ্দিন আহমেদ (৭৫) স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সানজিদা আক্তার সিরাজদিখানের মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাদের গ্রামের বাড়ি ওই ইউনিয়নের কাজীরবাগ গ্রামে।

মহিউদ্দিন আহমেদের মৃত্যুর পর তার ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘নিন্দুকেরা ভালো থেকো তোমরা। আল্লাহ যেন তোমাদের মাফ করে। আব্বুর ভুলত্রুটি থাকতেই পারে। আপনারা তাকে মাফ করে দিবেন।’

মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সময় ধরে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি মালখানগর ইউপির চেয়ারম্যান হিসেবে পাঁচবার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৪ সালে মুন্সিগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

চব্বিশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছাড়েন মহিউদ্দিন আহমেদ। ছাত্র–জনতার ওপর হামলার অভিযোগ তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

মুন্সিগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই

আপডেট : ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬