পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পিরোজপুর শহরের দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত।
পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাছির আহমদ বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও সমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

দক্ষিণাঞ্চল প্রতিবেদকঃ 



















