পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা করা হবে। সর্বোপরি সুন্দরবন ও পরিবেশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। সুন্দরবনকে বিষমুক্ত করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
এ সময় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















