ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

আ. লীগের পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা

সংগৃহীত ছবি

ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা দেওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দলটির নেতাকর্মীদের দাবি, তারা পরিত্যক্ত ওই কার্যালয়ে ছবি টাঙিয়ে ফুলের মালা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতাকর্মীরা ঝিনাইদহ শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন। এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ধরনের কোনো ছবি বা কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টি পুনরায় হামলা ও ভাঙচুর করা হয়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

আ. লীগের পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা

আপডেট : ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬