ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পিরোজপুর জেলা প্রশাসনের অভিযান

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিলা কবির ত্রপা।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক নিত্যপণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করেন। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। এ সময় বাজার দখলমুক্ত রাখতে ফুটপাত ও নির্ধারিত স্থানে গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবশিষ্ট স্থাপনাগুলোর মালিকদের নিজ উদ্যোগে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তাদের মতে, নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকলে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের কেনাকাটা করতে পারবেন।

বাজার তদারকি শেষে সাংবাদিকদের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনে কিছু অসংগতি পাওয়া গেছে। কয়েকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি এবং কিছু ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে রমজান মাসজুড়ে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পিরোজপুর জেলা প্রশাসনের অভিযান

আপডেট : ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬