ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

শরীয়তপুর-১ আসনে বিজয়ী সাঈদ আহমেদকে এনআরবি ইসলামিক লাইফের ফুলেল শুভেচ্ছা

জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর‑১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সাম্প্রতিক সময়ে এক সৌজন্য সাক্ষাতে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শাহ জামাল হাওলাদার নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এএমডি এইচ. এম. মিলন রহমান এবং আইটি বিভাগের প্রধান ও এএমডি কাজী এস এম হানিফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুভেচ্ছা বক্তব্যে কোম্পানির কর্মকর্তারা বলেন, সাঈদ আহমেদের বিজয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং এটি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা আশা করেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।

জবাবে নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুভেচ্ছা সাক্ষাৎ শেষ হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

শরীয়তপুর-১ আসনে বিজয়ী সাঈদ আহমেদকে এনআরবি ইসলামিক লাইফের ফুলেল শুভেচ্ছা

আপডেট : ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬