ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

দেশব্যাপী হত্যা-ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাওলাদার মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ডাকসুর কমিটির সদস্য বেলাল হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আহমেদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক আল মাহমুদসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ১২ তারিখের পর থেকে সারাদেশে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও রাজনৈতিক নেতাকর্মী ও কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তারা এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সহিংসতা বন্ধ ও দোষীদের আইনের আওতায় আনা না হলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

দেশব্যাপী হত্যা-ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট : ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬