ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ওসমান গনি সরদার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি পার নওয়াপাড়া এলাকার বাসিন্দা শাহাজান সরদারের ছেলে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার
দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে ওসমান গনি সরদারসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত খুলনায় নেওয়া হলে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করেন। শুক্রবার থেকে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকাবাসীর উদ্বেগ বিরাজ করছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আপডেট : ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬