ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ঢাকা-১৬ আসন নিয়ে অভিযোগ আমিনুল হকের

ঢাকা-১৬ আসনে ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বিএনপি প্রার্থী মো. আমিনুল হক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তিনি লিখেছেন, প্রিয় পল্লবী ও রূপনগরের এলাকাবাসী, ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রহর থেকে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখজনকভাবে অন্তর্মহলে এক ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে।

তিনি আরও লেখেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমাকে আপনাদের প্রতিনিধি হতে দেওয়া হয়নি। জুলাই-পরবর্তী বাংলাদেশে এ ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থাপনা কখনোই মেনে নেওয়া হবে না। ইতোমধ্যে আমরা চাক্ষুষ, অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য ও জনগণের রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হবে ইনশাল্লাহ।

আমিনুল বলেন, আমি কথা দিচ্ছি, আমার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমি আমার নিরলস পরিশ্রম অব্যাহত রেখে যাব এবং আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সর্বোপরি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য আমার প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই আন্তরিক অভিনন্দন। এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন অধ্যায়ের সূচনা করুক— এই প্রত্যাশা রইল।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ঢাকা-১৬ আসন নিয়ে অভিযোগ আমিনুল হকের

আপডেট : ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬