ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বরিশালের ২১ আসনের মধ্যে ১৮টিতে বিএনপির নিরঙ্কুশ জয়

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল বিভাগের ভোটগ্রহণ ও বেসরকারিভাবে ফলাফল প্রকাশ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত ফলাফলের তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৮টিতে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা। এছাড়া জামায়াতে ইসলামী দুটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করেছে। বিএনপির জয়ী হওয়া ১৮টি আসনের মধ্যে বরিশাল জেলায় ছয়টি, ভোলায় চারটি, পটুয়াখালীতে তিনটি, বরগুনায় একটি, পিরোজপুরে দুটি এবং ঝালকাঠিতে দুটি আসন রয়েছে।

ভোলা জেলার চারটি আসনের মধ্যে বিএনপি জোটসমর্থিত ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকের আন্দালিব রহমান পার্থ (বিজেপি), ভোলা-২ আসনে ধানের শীষ প্রতীকের হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ভোলা-৪ আসনে ধানের শীষ প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বিজয়ী হয়েছেন।

বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীকের এম জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল-৪ আসনে মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান বিজয়ী হয়েছেন।

পটুয়াখালীর চারটি আসনের মধ্যে পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটসমর্থিত ট্রাক প্রতীকের নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ) এবং পটুয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকের এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন। অপরদিকে, পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ জয়লাভ করেছেন। বরগুনা জেলার দুটি আসনের মধ্যে বরগুনা-২ আসনে ধানের শীষ প্রতীকের মো. নূরুল ইসলাম মনি এবং বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. অলি উল্লাহ বিজয়ী হয়েছেন।

ঝালকাঠির দুটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নির্বাচিত হয়েছেন।

পিরোজপুরের তিনটি আসনের মধ্যে দুটি বিএনপি ও একটি জামায়াতে ইসলামী পেয়েছে। পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী বিজয়ী হয়েছেন। পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত আহম্মদ সোহেল মনজুর এবং পিরোজপুর-৩ আসনে মো. রুহলআমীন দুলাল নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বরিশালের ২১ আসনের মধ্যে ১৮টিতে বিএনপির নিরঙ্কুশ জয়

আপডেট : ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬