ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

জলঢাকায় বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয়ের মুকুট ছিনিয়ে নিলেন জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪, নীলফামারী-০৩ আসন জলঢাকায় বিএনপির শক্তিশালী হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর ধানের শীষের সাথে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয়ের শেষ হাসিটা হেসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী।

তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৫ শত ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে ৮৯ হাজার ১০২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী রোহান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আমজাদ হোসেন সরকার পেয়েছেন ৯৯০ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০.৫৩%।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। গত নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ১৯ হাজার ১০৫ জন।

এবারের নির্বাচনে এ আসনটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, আনছার বিডিপি সহ গোয়েন্দা শাখার লোকজনও তৎপর ছিল। এবারে নির্বাচন সন্তুষ্টুজনক হওয়ায় ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ফলাফল প্রকাশের পর উপজেলা জুড়ে দলীয় সমর্থক ও সাধারণ জনগণের মূখে দাঁড়িপাল্লার জয়ধ্বনিতে আনন্দ-উল্লাসে মুখরিত করেন এবং নবনির্বাচিত এমপি ওবায়দুল্লাহ সালাফিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

জলঢাকায় বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয়ের মুকুট ছিনিয়ে নিলেন জামায়াত

আপডেট : ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬