ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী; একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিন, সকাল সাড়ে ৯টার দিকে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছেন বিএনপি চেয়ারম্যান। এসময় সমবেত নেতা-কর্মীরা জনাব তারেক রহমানকে কেন্দ্রে স্বাগত জানান।

নিজস্ব প্রতিবেদকঃ 



















