ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নলছিটি ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে নলছিটি ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান হয়েছে। শহরের চায়নামাঠ চত্ত্বরে নলছিটি ছাত্রদল দিনব্যাপী এ সেবাকার্য আয়োজন করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি তৌহিদ আলম মান্না। এ সময় ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

দিনব্যাপী চলা ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা.গোলাম মুহাম্মদ সিদ্দিকী। নলছিটি উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো. সুজন খান জানান, নলছিটি ছাত্রদলের উদ্যোগে স্থানীয় সেবা ক্লিনিক ও লাইফ কেয়ার ক্লিনিকের যৌথ সহযোগীতায় এ ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ফ্রি চিকিৎসা নিতে পেরে রোগীরা নলছিটি ছাত্রদল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

নলছিটি ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫