ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, দেশে ১ কোটি ৩৮ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

  • মোঃ সাগর
  • আপডেট : ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৪৭ ভিউ

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ (১৪ নভেম্বর)। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটিতে এবারের প্রতিপাদ্য– ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এ দিবসটি পালিত হয়।

১৯৯১ সালে ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ)। ২০০৭ সাল থেকে পৃথিবী জুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ডায়াবেটিসের বৈশ্বিক প্রভাব সম্পর্কে আইডিএফের সর্বশেষ পরিসংখ্যানে বলছে, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে।

আইডিএফের প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ১১ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৫০০। এর মধ্যে ১৩ দশমিক ২ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। সে হিসেবে ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৪০০ জনই (যাদের প্রায় অর্ধেকই নারী) কোনো না কোনোভাবে এ সমস্যায় ভুগছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইডিএফের হিসাব বলছে, প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মৃত্যুবরণ করেন এবং একই সময়ে দুজন নতুন রোগী শনাক্ত হন।

এ উপলক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মূল লক্ষ্য হলো ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। সমিতির বিভিন্ন অঙ্গসংগঠন ও দেশের বিভিন্ন জেলা সমিতিও পৃথক উদ্যোগ হাতে নিয়েছে।

আজ ও আগামীকাল অনুষ্ঠানিকভাবে এই দিবস পালন করা হবে। শাহবাগের মোড়ে বিভিন্ন ডাক্তার এবং পেশাজীবীরা উপস্থিত থাকবে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, দেশে ১ কোটি ৩৮ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

আপডেট : ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫