ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবির নতুন কমিটির সভাপতি বুলবুল; অন্যান্য পদে দায়িত্ব পেলেন যারা

সংগৃহীত ছবি

নবগঠিত পরিচালনা পর্ষদের ভোটে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর দুই সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।

বিসিবির সবশেষ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন টেস্ট ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতি পদে ছিলেন নাজমুল আবেদীন ফাহিম।

চব্বিশের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। তবে পরিচালকদের অনাস্থা ভোটে পদ হারালে তার পরিবর্তে সভাপতি করা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলকে। এবার নির্বাচন করে সহ-সভাপতি পদে ফিরলেন ফারুক।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হন আরও দুজন। সব মিলিয়ে এই ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হয়েছেন নতুন সভাপতি।

ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন যারা— ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশাল বিভাগ থেকে এম শাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন যারা— ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ বা সাবেক ক্রিকেটার, বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। এই ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বিসিবির নতুন কমিটির সভাপতি বুলবুল; অন্যান্য পদে দায়িত্ব পেলেন যারা

আপডেট : ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫