ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

মোরেলগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল বাস্তবায়নে প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল ও কমিউনিটি কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে। এতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতলুবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবের, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেতারা আলোসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, এ ক্যাম্পেইনকে সফল করতে প্রধান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ কাজে সমাজের প্রতিটি স্তরের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, এবারের ক্যাম্পেইনে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল পর্যায়ে ৫৬,২৬২ জন এবং নয় মাস থেকে ১৫ বছর বয়সী কমিউনিটি পর্যায়ে ২৭,৮১১ জন শিশু টিকা পাবে। সর্বমোট ৮৪,০৭৩ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য স্কুল পর্যায়ে ৩৬৮টি, কমিউনিটি পর্যায়ে ৩৮৪টি এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ সর্বমোট ৭৫৩টি কেন্দ্রে কর্মসূচি বাস্তবায়িত হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে মোরেলগঞ্জে শিশুদের টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

মোরেলগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল বাস্তবায়নে প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫