ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ বছর পর প্রতিষ্ঠাতা অধ্যক্ষের স্বপদে যোগদানে দক্ষিণ বাংলা কলেজে আনন্দ উৎসব

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. সুজাত আলী দীর্ঘ ১৭ বছর পর স্বপদে যোগদান করেছেন। ২১ সেপ্টেম্বর (রোববার) মহামান্য হাইকোর্টের রায় এবং যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কলেজের গভর্নিং বডির উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক জিউধারা ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এসএম কলেজের সাবেক অধ্যাপক ছবির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক মো. হান্নান শরীফ।

এ সময় বক্তৃতা করেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আখতার হোসেন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সহ-সভাপতি আমির আলী তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিব সজল যীশু ঢালী, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ চুন্নু, হাজী রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গ্রীশচন্দ্র মন্ডলসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন মাওলানা কবির আহমেদ আকন।

বক্তারা প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে স্বপদে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা এবং দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানের ওপর জোর দেন। একইসঙ্গে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়।

অধ্যক্ষ মো. সুজাত আলী তার বক্তব্যে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কলেজকে সামনের দিনে আরও সফলতার পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “তৃণমূলের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, তবে তারা সুযোগের অভাবে পিছিয়ে থাকে। এ প্রতিষ্ঠানকে সবার সহযোগিতায় আমরা একটি মানসম্মত শিক্ষাঙ্গনে পরিণত করবো।”

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে কলেজের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

১৭ বছর পর প্রতিষ্ঠাতা অধ্যক্ষের স্বপদে যোগদানে দক্ষিণ বাংলা কলেজে আনন্দ উৎসব

আপডেট : ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫