ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, বিআরটিএ বরিশাল সার্কেলের পরিচালক জিয়াউর রহমান এবং বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোবারক হোসেন।

এসময় পিরোজপুর জেলার পাঁচজন ও ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। নিহত প্রত্যেক পরিবারের জন্য ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের জন্য ৩ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, “অনেক পরিবার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের এই আর্থিক সহায়তা সম্পর্কে জানেন না। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন।” তিনি আরও বলেন, দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দুর্ঘটনার হার অনেকাংশে হ্রাস পাবে।

অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনার কারণ ও তা প্রতিরোধে করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আপডেট : ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫