পিরোজপুরে ভিন্নমাত্রা লেখক ফোরামের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) শহরের পুনাক হোটেল নায়োরীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশির দশকের কবি ও সাহিত্য সংগঠক কবি মুস্তফা হাবীব। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ওমর ফারুক এবং উদ্বোধন করেন ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন এডিশনাল পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান মনির, কবি আযাদ আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ ও ডা. এস কে দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মোহাম্মদ শামসুদ্দোহা। প্রধান অতিথি কবি মুস্তফা হাবীব বলেন, “ভিন্নমাত্রা লেখক ফোরাম লেখকদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা লেখক সমাজকে সমৃদ্ধ করবে।”
উদ্বোধক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ বলেন, “যুগের চাহিদা পূরণে এ সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
সভাপতির বক্তব্যে কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, লেখকদের প্রশিক্ষণ, প্রকাশনা ও বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করবে এবং ধাপে ধাপে সারাদেশে জেলা কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি কবি ফরিদা ইয়াসমিন নারগিস, সহ-সভাপতি কবি মুহাম্মদ শহীদুল ইসলাম (কবিতার ফেরিওয়ালা মুসাফির) ও কবি দিলীপ কুমার মাঝি, সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ শামসুদ্দোহা। এছাড়া সাংগঠনিক সম্পাদক কবি সালেহা পারভীন হীরা, সাহিত্য সম্পাদক কবি হামিদা আক্তার পপি, অর্থ সম্পাদক রাহাত হাওলাদার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন দায়িত্বে আরো অনেকে নির্বাচিত হন।

দক্ষিণাঞ্চল প্রতিবেদকঃ 



















