ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

মেডিকেল বোর্ডের মিটিংয়ের পর ফারুকীর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী | সংগৃহীত ছবি

চিকিৎসকদের বোর্ড সভা শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

রোববার (১৭ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কৃতি উপদেষ্টা কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এতে বলা হয়েছে, অতিরিক্ত কাজের চাপের কারণেই ফারুকী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

আজ বিকেল ৩টায় চিকিৎসকদের একটি বোর্ড সভা বসবে। সেই সভা শেষে ফারুকীর চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্য বা গুজবে বিভ্রান্ত না হতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে।

এর আগে, গতকাল (শনিবার) কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর ফারুকীকে রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

মেডিকেল বোর্ডের মিটিংয়ের পর ফারুকীর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত

আপডেট : ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫