ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব মাদকবিরোধী দিবসে মোরেলগঞ্জে যুব ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বাগেরহাট যুব ফোরামের আয়োজনে এবং VSO Bangladesh-এর সহযোগিতায় মোরেলগঞ্জে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে মোরেলগঞ্জের এ.সি. লাহা স্কুল মাঠে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী খেলাটি ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

ম্যাচে অংশ নেয় কুঠিবাড়ী একাদশ ও জুনিয়র ক্রীড়া সংঘ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কুঠিবাড়ী একাদশ ৩-০ গোলে জুনিয়র ক্রীড়া সংঘকে পরাজিত করে জয় লাভ করে।

খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুব ফোরামের সেক্রেটারি মাশরাফি মজিদ আকিব, ভাইস প্রেসিডেন্ট সবুজ ফরাজি, জয়েন্ট সেক্রেটারি রাজিন শেখ, সদস্য তাকাফুল ইসলাম নাঈম ও মাশরাফি হাসান সানি প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়, যা আয়োজনে পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সচেতনতার অনন্য বার্তা যুক্ত করে। খেলাটি পরিচালনায় সার্বিক তত্ত্বাবধান করেন মোঃ মাসুম।

আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বিশ্ব মাদকবিরোধী দিবসে মোরেলগঞ্জে যুব ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট : ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫