ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হুমকি দিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুমকির পর আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুদ্ধ শুরু হলো। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (আয়াতুল্লাহ আলী খামেনি) কোথায় লুকিয়ে আছেন।
মঙ্গলবার (১৭ জুন) রাতে খামেনির এই বার্তাটি এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প একাধিকবার ইরানের এই শীর্ষ নেতাকে নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি বার্তায় লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।
‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর পরিচিত উপনাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।
খামেনি পুনর্ব্যক্ত করেন, ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে।
ইরানের সর্বোচ্চ নেতা এক্সে ইংরেজিতে লিখেছেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনও দয়া দেখাব না।

সংবাদ৩৬০ ডেস্কঃ 



















