জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়েছে। এতে দেশটির অন্তত তিনজন সেনা নিহত হয়েছে।
আজ রোববার (৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিহত সেনারা হচ্ছেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর।
ভারতীয় গণমাধ্যম বলছে, সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি যৌথ উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু করা হয়। গাড়ির ভেতরে থাকা তিন সেনা সদস্যকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এর আগে মার্চ মাসে একই রকম আরেকটি ঘটনায়, রামবান জেলায় তাজা সবজি পরিবহনকারী একটি মালবাহী গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যাওয়ার পর দুইজন নিহত হন।

সংবাদ৩৬০ ডেস্কঃ 



















