বরিশালের বানারীপাড়ায় শেরে-এ-বাংলা স্পোর্টস একাডেমি কর্তৃক বালক দুই গ্রুপের ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন হাইস্কুল মাঠে “ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগান কে সামনে রেখে বৈশাখের পড়ন্ত বিকেলে উৎসব মুখর পরিবেশে বালক দুই গ্রুপের বাছাই ফাইনার খেলা অনুষ্ঠিত হয়।
শেরে-এ-বাংলা স্পোর্টস একাডেমির পরিচালক গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার) এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন-বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা, বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাংবাদিক সাইদুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুল গাফফার, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, উপজেলার খ্যাতিমান ক্রীড়া শিক্ষক শফিকুল আলম জুয়েল, যুবদল নেতা সোহাগ মুন্সিসহ অসংখ্য অতিথিবৃন্দ।
এসময়ে ওসি মোঃ মোস্তফা বলেন, মাদকের ভয়াবহতা থেকে বানারীপাড়াকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প কিছু নেই। সেখানে বানারীপাড়ায় প্রতিষ্ঠিত শেরে-এ-বাংলা স্পোর্টস একাডেমি এর অগ্রগামী ভূমিকায় ক্রীড়া নির্ভর সমাজ গড়া সম্ভব।
এদিকে গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার) বলেন, বানারীপাড়ার ছেলে-মেয়েরা ক্রীড়াপ্রেমী। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেয়ে ছেলে-মেয়েরা খেলাধুলায় ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়না। তাই আমাদের বানারীপাড়ায় নব প্রতিষ্ঠিত শেরে-এ -বাংলা স্পোর্টস একাডেমি ভবিষ্যতে মেধা নির্ভর খেলোয়াড় তৈরি হবে। বানারীপাড়ার শেরে-এ-বাংলা স্পোর্টস একাডেমির বালকদের কোচ ওয়ালিদের খেলা পরিচালনায় বালক দুই গ্রুপের ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়।

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধিঃ 



















