ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নববর্ষে মোরেলগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্বে কাজী খায়রুজ্জামান শিপন

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মোরেলগঞ্জে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও উৎসবমুখর আনন্দ শোভাযাত্রা। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের গণমানুষের আস্থার প্রতীক ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী খায়রুজ্জামান শিপনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ শোভাযাত্রা ছিল চোখ ধাঁধানো ও প্রাণবন্ত।

সোমবার (১৪ এপ্রিল) সকালে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি শুভসূচনা হয়। পরে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণি-পেশার মানুষ। রঙিন ব্যানার-প্ল্যাকার্ড, ঐতিহ্যবাহী পোশাক ও বর্ণিল বাদ্যযন্ত্রের সুরে পুরো মোরেলগঞ্জ যেন রঙে ও আনন্দে ভেসে যায়।

শোভাযাত্রাকে বিশেষভাবে অর্থবহ করে তোলে কাজী খায়রুজ্জামান শিপনের নববর্ষের শুভেচ্ছাবাণী। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম স্তম্ভ। এই দিনে বিভেদ ভুলে সবাই মিলেমিশে আনন্দ ভাগ করে নেয়। আমি মোরেলগঞ্জসহ দেশবাসীকে জানাই বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।”

এই আয়োজন শুধু আনন্দের রঙ ছড়ায়নি, এটি বিএনপির সাংগঠনিক শক্তি ও সাংস্কৃতিক দায়িত্ববোধেরও এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। স্থানীয় সুধীমহলের মতে, কাজী খায়রুজ্জামান শিপনের বলিষ্ঠ নেতৃত্বে এমন জনসম্পৃক্ত কর্মসূচি তৃণমূল পর্যায়ে দলকে আরও সুদৃঢ় ও ঐক্যবদ্ধ করবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নববর্ষে মোরেলগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্বে কাজী খায়রুজ্জামান শিপন

আপডেট : ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫