পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ঈদোত্তর মতবিনিময় করেছেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। শুক্রবার (১১ এপ্রিল) রাতে প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে। পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে। অন্যায় ও অপরাধ নির্মূলে পিরোজপুরের পুলিশ ও সাংবাদিকরা এক সাথে কাজ করে থাকবে।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















