বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমিতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ঈদ পুনর্মিলনী ও একাডেমির নবপ্রতিষ্ঠিত ইংরেজি ভাষা শিক্ষা ক্লাব এবং কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে একাডেমি চত্বরে “Eid Reunion” শিরোনামে আয়োজিত ঈদ পরবর্তী এই আনন্দ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আনন্দঘন এই পরিবেশে অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় একাডেমির শিশু শিক্ষার্থীরা। পরে একে অপরের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করার পাশাপাশি প্রযুক্তি ও ভাষা শিক্ষার নতুন দিগন্তে প্রবেশের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সরকারি এস এম কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল গফফার হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরোনখোলা আইডিয়াল ইনিস্টিউটের প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সরকারি এস এম কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবীর আহমদ আখন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ড. মিয়া আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মোঃ আবু সালেহ, ইকরা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ.এম.সাখাওয়াত হোসেন, সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, শিক্ষা অনুরাগী ব্যক্তি মোঃ ফারুক হোসেন সামাদ, এয়ারখান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার, সহকারী শিক্ষক মাসুদুর রহমান,শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রভাষক মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক হারুন অর রশিদসহ অসংখ্য শিক্ষানুরাগী ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও পরিচালক নাহিদ মাহমুদ রুবেল জানান, আমরা শিক্ষার্থীদের বহুমূখী প্রতিভা প্রকাশের স্বার্থে ইংরেজি ভাষা ক্লাব স্থাপন করেছি যা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমাদের নবনির্মিত কম্পিউটার ল্যাব তথ্যপ্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় পর্ব ছিল বিশেষ আকর্ষণ। পুরো অনুষ্ঠানটিকে ইংরেজি ভাষায় সঞ্চালনা করেন মডেল একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লাবন্য রায়, অনুষ্ঠানে অসাধারণ নৃত্য পরিবেশন করে আগত অতিথিদের নজর কাড়েন শ্রুতি কর্মকার।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং আগত অতিথিদের দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 



















