ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদুল্লাপুর উপজেলায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার

ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার পর তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টায় ধাপেরহাটে এই হত্যার পর সন্ধ্যার ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বন্দরের জামদানি সড়ক মোড়ে অবরোধ করা হয় বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার।

নিহত আব্দুল্ল্যাহ আল মামুন মণ্ডল (৩০) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বোলার ছিলেন। ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও ইউনিয়নে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মণ্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পরপরই একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে এবং কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে মামুনের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অবরোধ করে অবস্থান নেয় এলাকাবাসী। নিহতের বাবা আব্দুল মান্নান মণ্ডল বলেন, গত কয়েক বছর থেকে মামুন রাজনীতিতে সক্রিয় ছিল না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়েই ব্যস্ত ছিল। বুধবারই মামুন সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।

অবিলম্বে ছেলে হত্যার বিচারের দাবিও জানান এই বাবা।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা হচ্ছে। এছাড়া পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

সাদুল্লাপুর উপজেলায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার

আপডেট : ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫