পিরোজপুরে USB টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনালে রেডসান ক্লাব স্বপ্নতরী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রায় মাসব্যাপী চলা এ টুর্নামেন্টে ১৬ দল অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকতারুজ্জামান শেখ রাহাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবাহান খান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী মো. মনিরুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক হাসান মামুন, মোহনা টেলিভিশন ও সকালের বার্তা‘র প্রতিনিধি মো. নুর উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মো. ফরিদ সেখ লিটন প্রমুখ।

USB ক্লাব পিরোজপুর এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়ারদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















