বাংলা একাডেমি | ফাইল ছবি
অমর একুশে বইমেলা ২০২৫ এর স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই লটারি হয়।
এসময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব সরকার আমিনসহ প্রকাশকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যগত অংশ হচ্ছে অমর একুশে বইমেলা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভাষা আন্দোলনের স্মৃতিকে জাগ্রত রাখার জন্য মাসব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়।

সমসাময়িক জনপ্রিয় লেখক ও কবি নাজনীন তৌহিদ বলেন, বই মেলায় আমাদের স্টল নাম্বার পেয়ে গেছি। ভিন্ন মাত্রা প্রকাশনী, স্টল নম্বর-৪১২। দারুণ লোকেশন আলহামদুলিল্লাহ। তিন দিকেই খোলা। মন্দিরের গেট থেকে ঢুকেই পুলিশ কন্ট্রোল বক্স এর পাশে। আপনারা সবাই আমন্ত্রিত।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















