ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো নেস্ট

দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। গত কয়েক দিন থেকে দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা অনেক বেড়েছে। তাই প্রতি বারের ন্যায় এবারের শীতেও রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ একযোগে শীতার্ত পথশিশু, অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট।

খ্রিস্টাব্দ নতুন বছর ২০২৫ সালের বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টা থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু করে সায়দাবাদ, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজিমপুর, নিউ মার্কেট, সাইন্সল্যাব, কাঁটাবন, শাহবাগ, বাংলা মটরস, মালিবাগ এবং নারায়ণগঞ্জ ২নং গেইট থেকে চাষাড়া ঘুরে ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

রাজধানী ঢাকার শীতবস্ত্র বিতরণ কার্যের নেতৃত্বে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর প্রতিষ্ঠাতা সাংবাদিক রিদওয়ান আহমেদ, চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, মোঃ রায়হান আহমেদ, মোঃ ওয়াহিদুর রহমান (প্রিতম) এবং নারায়ণগঞ্জের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাঈনুল হাসান ক্বাদেরী।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো নেস্ট

আপডেট : ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫