শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০.০০ টায় জাতীয় প্রেসক্লাব এর আব্দুস সালাম হলে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আতিকুল ইসলাম, উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল, ড. এস.এম নুরুজ্জামান, মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের বড় ছেলে ডা. মোঃ মনির হোসেন ছোট ছেলে মোঃ মঞ্জুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, মোঃ জামাল হোসেন, যুগ্ম-মহাসচিব মোঃ আব্দুল মজিদ, কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মোহাম্মাদ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, অর্থ সচিব মোঃ আবেদ আলী, দপ্তর সচিব মোঃ রাব্বি মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ আঃ সবুর, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ, পরিকল্পনা ও গবেষণা সচিব, মোঃ সাইফুল ইসলামসহ কেন্দ্রীয়, বিভাগ, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা ও তার সম্পর্কে স্মৃতিচারণ করেন। মরহুম মুহম্মদ আলতাফ হোসেন একজন নিষ্ঠাবান সাংবাদিক ও ভালো মনের মানুষ ছিলেন বলেও বক্তারা উল্লেখ করে।

সংবাদ360 প্রতিবেদক 



















