ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

স্বপন ভদ্র | সংগৃহীত ছবি

ময়মনসিংহে স্বপন ভদ্র নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ঘাতক সাগর পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম। ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি। একসময় তিনি স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন। আর ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। সে মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। ঘটনার দিন সকালে সাগরসহ তিনজন সাংবাদিক স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। বের হতেই সাগর স্বপন ভদ্রের হাতে কোপ দেয়। এ সময় সময় স্বপন ভদ্র দৌড়ে পালানোর চেষ্টা করে পড়ে যান। এ সময় সাগর তার ঘাড়ে কোপ দেয়। এতে স্বপন ভদ্র গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, কেন বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। ঘাতক সাগর মাদকাসক্ত ছিল। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আপডেট : ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪