ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবের হোসেন চৌধুরী ৫ দিন, নজিবুর ও আমিনুল ৩ দিনের রিমান্ডে

সংগৃহীত ছবি

দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির এক কর্মী হত্যার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া গত অক্টোবরে নয়াপল্টনে যুবদল নেতা শামীম মোল্লা হত্যার মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক সোমবার (৭ অক্টোবর) বিকেলে এ আদেশ দেন।

এর আগে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে কড়া পুলিশ পাহারায় বেলা ৩ টার দিকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। পরে তাঁকে পল্টন থানায় দায়ের করা বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে সাবের হোসেন চৌধুরীর পক্ষে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামের বিএনপির এক কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আদায়ের আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ঢাকায় জড়ো হতে থাকেন। ৭ ডিসেম্বর বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে ৭০ থেকে ৮০ পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় আসামিরা বিএনপির কার্যালয়ের বিভিন্ন আসবাব, কম্পিউটার, নগদ অর্থ ও মুঠোফোন লুট করে নিয়ে যান। যার আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা। অভিযানে বিএনপির কার্যালয় ও এর আশপাশে থাকা দলটির হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা চালানো হয়। একই সঙ্গে সেদিন মকবুল নামের বিএনপির এক কর্মীকে হত্যা করা হয়।

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গতকাল রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ। আজ তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদলের নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে

গতকাল আটক হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদলের নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। একই সঙ্গে তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক সচিব নজিবুর ও আমিনুলকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

সাবের হোসেন চৌধুরী ৫ দিন, নজিবুর ও আমিনুল ৩ দিনের রিমান্ডে

আপডেট : ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪