শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলার আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মিলন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, টাঙ্গাইল এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু খান, জেলার সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন, আহব্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রমজান আলী, বোরহান তালুকদার, হাজী শরীফ মোল্লা, আব্দুল মোতালেব প্রমুখ।

সভায় আসন্ন ২৮ ডিসেম্বর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদ360 প্রতিবেদক, টাঙ্গাইল 



















