সংগৃহীত ছবি
লমান পরামর্শের অংশ হিসেবে শনিবার (৫ অক্টোবর) থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বুধবার (২ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “এটি চলমান প্রক্রিয়া।”
এ সময় উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
প্রেস সচিব আশা করেন, প্রয়োজনীয় সদস্য নিয়ে দু-একদিনের মধ্যে সংস্কার করা ৬টি কমিশন গঠন করা হবে।
৬টি কমিশন প্রাথমিকভাবে ১ অক্টোবর থেকে কাজ শুরু করার কথা ছিল।
প্রেস সচিব বলেন, ‘৬টি কমিশন ১ অক্টোবর থেকে কাজ করার কথা থাকলেও রাজনৈতিক নেতাদের সঙ্গে আরেক দফা আলোচনা করে তাদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব কমিশনের ৬ জন প্রধান থাকায় কিছুটা হলেও কাজ শুরু হয়েছে।’
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ২ দফা সংলাপ হয়।
সংস্কার কমিশনগুলো হলো- ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন, আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন।

সংবাদ360 প্রতিবেদক 



















